আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৪, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু
রংপুর  অফিস : রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা নামে এক নারী কচুশাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম