আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 2:36 am || প্রকাশের তারিখ: July 27, 2024, 5:59 pm
রোববার থেকে মঙ্গলবার অফিস ৯টা-৩টা
নিজস্ব  প্রতিবেদক: জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামীকাল রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত এ সূচি চলবে।

গত ২৪ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম