আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: August 10, 2024, 3:04 pm
জামালপুর থানা আক্রমণ ! অল্পের জন্য রক্ষা পান ওসি বদরুল আলম সহ পুলিশ ফোর্স
 জামালপুর প্রতিনিধি : ঘটনা ৫ই আগস্ট।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। বিকেলে কয়েকশ অপরিচিত যুবক দেশীয় অস্ত্রশস্ত্র সহ সারা দেশের মত জামালপুর থানায়ও আক্রমণ করে।জামালপুর থানায় দায়িত্ব রত পুলিশ ও ডিবি সদস্যরা অত্যন্ত দুর্যোগ সহকারে তাদের কে নিবৃত করার চেস্টা করে।

জামালপুর জেলার ডিবির ওসি ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ বদরুল আলম খান ও পুলিশ পরিদশক ইমরান সংগীয় ফোসদের নির্দেশ দেন পুলিশ আইন মেনে পরিস্থিতি মোকাবেলা করার। আক্রমণকারীরা তাকে দুর্বলতা ভেবে আরো ব্যাপরোয়া হয়ে উঠে তারা থানা আক্রমণ করে ভাংচুর সহ কাগজ পত্র তছনছ করে । এ সময় ডিবি ওসি বদরুল আলম ও পুলিশ পরিদর্শন ইমরান থানার সাথে থাকা মসজিদে আশ্রয় নেয়।সেখানে ও তারা হামলা করে। ডিবি ওসি বদরুল আলম সামান্য আঘাত প্রাপ্ত হন। ঘটনার দিন তাৎক্ষনিক ঝড়ো বৃস্টি হওয়া ডিবি ও থানা পুলিশের বিচক্ষণতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা থেকে রক্ষা পায় জামালপুর থানা। বতর্মানে জামালপুনে থমথমে অবস্হা বিরাজ করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম