আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
ছয় কেজি স্বর্ণের বারসহ শাহজালালে যাত্রী আটক
নিজস্ব  প্রতিবেদক: ছয় কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন তারা।
বুধবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম