আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর
নিজস্ব  প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে সূচি প্রকাশ করা হয়েছে। স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম