আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: October 19, 2019, 7:31 am
বঙ্গবন্ধু ফিল্ম সিটি’১০৫ একর জমির ওপর নির্মিত হবে বিশ্বমানের: তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা এই ফিল্ম সি‌টি স্বল্প সময়ের মধ্যে আরও উন্নত ও বিশ্বমানের করবো। বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার পরিচালক এখানে এসেছিলেন।
তার ইচ্ছে আছে, ওই চলচ্চিত্রের কিছু অংশ এই ফিল্ম সিটিতে শ্যুটিং হতে পারে। মূল বিষয় হচ্ছে আমরা এটাকে ধীরে ধীরে বিশ্বমানে নিয়ে যাবো। এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, যুগ্ম সচিব ও পরিচালক (উৎপাদন) নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম
সহকারী পরিচালক (প্রশাসন) রফিকুল ইসলাম, পরিচালক (কারিগরি ও প্রকৌশল) কে এম আইয়ুব আলী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার, বাংলা টিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, গাজীপুর জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম