আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 3:00 am || প্রকাশের তারিখ: October 19, 2019, 7:40 am
বাগেরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
আহসান টিটু,বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় সদর উপজেলার খানজাহান (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে।

জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খানজাহান (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজছাত্র তালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ ওই যুবক। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ রাফিউল ইসলাম বলেন, তামিম মল্লিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু লোকজন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মুত্যুর খবরে রাতেই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতকর্মীরা হাসপাতালে ছুটে যান। সে ছাত্রলীগের কর্মী বলে দলীয় সূত্রে জনা গেছে।

এ সময় মেয়র বলেন, যারা এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে তারা স্বাধীনতা বিরোধী চক্র। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ যুবকের ছুরিকাঘাতে তালিম মল্লিক নিহত হয়েছেন। ঘটনার ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম