আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 3:00 am || প্রকাশের তারিখ: October 19, 2019, 8:23 am
কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের সাঁতার প্রশিক্ষণ ও সনদ প্রদান  
খালিদ হাসান রিংকু :কুষ্টিয়া পৌরসভা পরিচালিত কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের আয়োজনে, সাঁতার প্রশিক্ষণ ২০১৯ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে পৌর সুইমিং পুলে বার্ষিক সাঁতার প্রতিযোগিতার মধ্যদিয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। রাতে পৌর মেয়র কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র ও কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের সভাপতি জননেতা আনোয়ার আলী বলেন, আমাদের গর্ব কানাইল লাল শর্মা আজ নেই। আমি আশারাখি তোমরা একদিন তাঁর মতো দেশসেরা সাঁতারু হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সুইমিংপুলের তত্বাবধায়ক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল আজিজ ও মোছাঃ ফাহামিদা খাতুন।

অনুষ্ঠানে মেয়র আনোয়ার আলী বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ২০১৯’র বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলের হাতে মেডেল ও সনদ পত্র তুলে দেন। উল্লেখ্য কুষ্টিয়া পৌরসভা পরিচালিত, কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের আয়োজনে ২০০৬ সাল হতে ৫ থেকে ১২ বছরের শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ প্রদান শেষে বার্ষিক সাঁতার প্রতিযোগিতার মধ্যদিয়ে অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার এবং সনদ পত্র প্রদান করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম