আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার
নিজস্ব  প্রতিবেদক:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম