আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১৯, ২০১৯, ৭:২৩ অপরাহ্ণ
মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে প্রচারনা
আহসান টিটু (বাগেরহাট) : মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রচারনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ইনসিডিন বাংলাদেশের আয়োজনে কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুর ২টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জেহাদ মোল্লার সভাপতিত্বে প্রচারনা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা।
বিশেষ অতিথি ছিলেন ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী এ্যাড. রফিকুল ইসলাম খান, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দ্র প্রসাদ বিশ্বাস, পরিচালনা পর্ষদের সদস্য খান জাহাঙ্গীর আলম, মোঃ খলিলুর রহমান মোল্লা, বাসুদেব মজুমদার, শেখ মহিউদ্দিন, পঞ্চানন বৈরাগী ও আবুল কালাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নিল রতন মন্ডল ও আজিয়ার রহমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম