আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 4, 2026, 5:43 am || প্রকাশের তারিখ: October 23, 2024, 12:54 pm
আশুলিয়ায় র‌্যাবের যৌথ অভিযানে রনি ভুইয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকা থেকে র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে আশুলিয়া থানা সাবেক যুবলীগের সভাপতি রনি ভুইয়া গ্রেফতার।
বুধবার (২৩ অক্টোবর ) সকাল ১০টা ৯মিনিটের সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান । এ-সময় তিনি বলেন গতকাল ২২ অক্টোবর রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকা থেকে র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে আশুলিয়া থানা সাবেক যুবলীগের সভাপতি রনি ভুইয়া-কে গ্রেফতার করা হয় হয়েছে।
গ্রেফতারকৃত আসামি'রা হলো (১) রনি ভুইয়া (৩০),গ্রাম-জামগড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
র‌্যাব জানায় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন,চাঁদাবাজি,চুরি,ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল গতকাল ২২ অক্টোবর রাতে ডিএমপির ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট ধৃত আসামী রনি ভুইয়া এর নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। উক্ত ঘটনায় আশুলিয়া থানার বাইপাইল হতে থানা রোড এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়ের পর হতে আসামী রনি ভুইয়া রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। উল্লেখ্য যে,দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী,চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামী-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে সাবেক আশুলিয়া থানা যুবলীগের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২২ অক্টোবর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলায় ১জন-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম