আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৮, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে পিরোজপুরে দোয়া অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে তাফহীমুল কুরআন আলিয়া মাদরাসা হলরুমে জামায়াতে ইসলামের পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় আলোচনার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মোহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাসের।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে সাঈদ মুগ্ধ ওদেরকে জাতি স্মরণ রাখবে বম মুগ্ধ আমারই এলাকার ছেলে বলে তিনি জানেন বক্তব্যের শুরুতেই তিনি আবরার ফাহাদের কথাও স্মরণ করেন পরবর্তীতে মাসুদ সাঈদীর বক্তব্যের দাবি পূরণ করতে গিয়ে তিনি জানান  সাঈদী ফাউন্ডেশন কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ার প্রত্যয় তিনি জানেন।
 আরো বক্তব্য রাখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য ছেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী ও ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা জামাতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহুরুল হক মাওলানা শফিকুল ইসলাম শিবির সভাপতি মেহেদী হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেদোয়ানুল ইসলাম ও শাহরিয়ার সাগর।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম