আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 3:16 am || প্রকাশের তারিখ: October 20, 2019, 5:04 am
ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে,মোটরসাইকেল আরোহী নিহত
শহিদুল ইসলাম সাগর সাভার: ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজেদুর রেজা সুমন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন বাসের যাত্রী আহত হয়েছেন।শনিবার দিনগত রাতে ধামরাইয়ের ডাউটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান মাগুরা জেলার সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি পাশের এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরে বাস ও ট্রাকের চালক পালিয়ে গেলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে।সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ ওয়াহেল বাকি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম