আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 8:13 pm || প্রকাশের তারিখ: October 20, 2019, 12:50 pm
নাচোলে সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু
মোঃ নাসিম,নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি হচ্ছে নাচোল উপজেলার জোনাকি পাড়ার গ্রামের মৃত নজর আলীর ছেলে মোঃ সাজিরুদ্দিন(৮৭)।

পলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে নাচোল উপজেলার জোনাকিপাড়া গ্রামের জামে মসজিদের সামনে মৃত ব্যক্তি রোড পার হওয়ার সময় আমনুরা নেজামপুরের দিক থেকে নাচোলের দিকে যাওয়া অটো বাইক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হন।
মৃত ব্যক্তির স্বজনরা খবর পেয়ে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায় মারা যান।

নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, তবে অটো বাইক
ধরতে পারা যায়নি।
এব্যাপারে মৃত ব্যক্তির স্বজনরা থানায় মামলা দায়ের না করতে লিখিত ভাবে শিকারক্তি দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম