আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 5:47 pm || প্রকাশের তারিখ: November 18, 2024, 11:58 am
পাবনায় যুবলীগকর্মীকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।


নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসেন।



ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম