আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 9:19 am || প্রকাশের তারিখ: December 3, 2024, 12:26 pm
আখেরি মোনাজাতে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমা
 গাজীপুর প্রতিনিধি : বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা ২০ মিনিটে শেষ হয় মোনাজাত। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা যুবায়ের অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এ ইজতেমা শুরু হয়।

এর আগে, ভারতের মাওলানা আব্দুর রহমান দিকনির্দেশনা মূলক বয়ান করেন। ফজরের নামাজের পর থেকে হেদায়তি বয়ান হয়। যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বয়ান করেন। সাথে সাথে বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন। পরে নসীহত মূলক বক্তব্য পেশ করেন- ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের বাংলাদেশ। নসিহত মূলক বয়ানের পরপরই দোয়া পরিচালনা করেন ভারতেন মাওলানা ইব্রাহিম দেওলা।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, এই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম