আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:35 pm || প্রকাশের তারিখ: October 20, 2019, 1:46 pm
নোয়াখালীর বেগমগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর আ’লীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!!
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সবদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার আগামী অর্থ বছরে নোয়াখালীতে ৩ হাজার ৫শত ৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে রবিবার ২০অক্টোবর সকালে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুন রশিদ কিরণ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরর্শেদ আলম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সভাপতি পদে ডাঃ এবিএম জাফর উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ কিরণ এমপি'র নাম ঘোষণা করা হয়
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম