আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 9:13 pm || প্রকাশের তারিখ: October 20, 2019, 2:09 pm
আন্দোলন বিএনপিকে  করতে বলুন,খালেদার মুক্তি প্রসঙ্গে কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে আন্দোলন করতে বলুন। তারা পরিষ্কার বলে দিয়েছে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।’রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আন্দোলন করতে বলুন।
তারা পরিষ্কার বলে দিয়েছে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। কাজেই এক মুখে এতো কথা কেন? তাদের বলুন আন্দোলন করতে।’তিনি বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই এক বাক্যে বলছেন যে, খালেদা জিয়ার মুক্তি আইনি পথে হবে না, অন্য কোনভাবে হবে না, সরকার তাকে মুক্তি দেবে না। কাজেই আন্দোলনের ঝড় তুলতে হবে এবং বিস্ফোরণ ঘটাতে হবে, তারপরে তুমুল আন্দোলনের মাধ্যমে তাকে বের করতে হবে।সেতুমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনে তো কোনো বাধা নেই। জনগণ সায় দিলে আন্দোলন করবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম