আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ২৯, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
কর্মবিরতি প্রত্যাহার, ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু
অনলাইন  ডেস্ক: আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। শ্রমিকরা জানান, কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম