আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 18, 2026, 9:10 am || প্রকাশের তারিখ: February 2, 2025, 1:31 pm
গণঅভ্যুত্থানে আহতদের সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ
নিজস্ব  প্রতিবেদক: ২০২৪ সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা পুনর্বাসন, ক্যটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয়পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম। তিনি বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। একারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, আজ রবিবার উন্নত চিকিৎসার দাবি নিয়ে ফের আন্দোলনে নামা গণঅভ্যুত্থানে আহতরা শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করে। রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা ওই মোড়ে অবস্থান নেয়। এতে করে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা।
উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ ‘গুরুত্ব দিচ্ছেন না’ অভিযোগ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা। রবিবার সকালে তাদেরকে পঙ্গু হাসপাতালের দুই পাশে রাস্তার উপর বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে আটকে রাখতে দেখা গেছে।  আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতে শুয়ে পড়েন। তাতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুরে রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম