প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০১৯, ৫:৫৫ অপরাহ্ণ
খালিদ হাসান রিংকু: কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি গ্রামে তুষার নামের এক অটোরিকশাচালক নিখোঁজ হয়ে যায়। রবিবার বিকেলে ধানক্ষেত থেকে তুষার (২০) নামক ১ যুবকের লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। জানা যায় গোপগ্রাম ইউনিয়নের মোহাম্মদ হান্নানের ছেলে তুষার অটোরিক্সা চালক গত ১৫ অক্টোবর থেকে ছেলেটি নিখোঁজ ছিলেন। চার পাঁচ দিন তার কোন সন্ধানে পাওয়া যাচ্ছিল না।
হঠাৎ পার্শ্ববর্তী এক কৃষক তার ধানক্ষেতের পাশে লাশটি দেখতে পেয়ে দ্রুত তার পরিবার ও খোকসা থানা পুলিশ কে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ধানের ক্ষেত থেকে অর্ধগলিত লাশ টিকে উদ্ধার করেন।এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন আমরা লাশটাকে উদ্ধার করে সনাক্ত করতে পেরেছি।