প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 8:02 am || প্রকাশের তারিখ: October 21, 2019, 8:27 am
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরের আমলা মাঠ থেকে সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
আজ সোমবার শাহাবুল (৪৫) নামের ওই ব্যাক্তির লাশ উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ধানক্ষেতের মাঠের আইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহাবুল উক্ত ইউপির মিটন গ্রামের ভাষার ভায়রা ও কুষ্টিয়া সদর উপজেলার বালিয়া পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
প্রথমে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার হলেও লাশ উদ্ধারের কিছুক্ষনের মধ্যেই পরিচয় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।