আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: October 21, 2019, 8:27 am
রাবি স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
লিয়াকত রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলটির এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ অক্টোবর)ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার (২০ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা নগরীর মতিহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় স্কুলের প্রভাষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে।

পরে বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোররুমে নিয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন তিনি।

ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন। ওই সময় দুরুল হুদা পালিয়ে যান।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম