প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: April 26, 2025, 3:53 pm
পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে।