আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওবায়দুল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। নিহত ওবায়দুল মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।স্থানীয়রা জানান, গত রাতে স্থানীয় ৩-৪ জন যুবক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল নামের এক জন ঘটনাস্থলেই মারা যান।

স্বজনদের বরাতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার রাতে সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন কয়েকজন যুবক। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল ঘটনাস্থলেই মারা যান। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান।





এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন।’’ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসরাম বলেন, ‘‘ভারতের ২০০ গজ অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘লোকমুখে শুনেছি, সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। বিষয়টি ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে জানিয়েছি।’’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম