আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ১৭, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের চিন্তা
মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) ঢাকার আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন। প্রধান উপদেষ্টা ভবনটির উদ্বোধন করলেও ফলকে তার নাম ছিল না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমআরএ ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। ভবনটি ১৬তলা ভিত্তির ওপর নির্মিত একটি বহুতল অফিস ভবন, যার মধ্যে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েল স্থাপনসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম