আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:09 am || প্রকাশের তারিখ: May 18, 2025, 12:26 pm
চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও ইশরাক সমর্থকদের
নিজস্ব  প্রতিবেদক:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।
আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে অবস্থান দেওয়ায় সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। রবিবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
ডিএসসিসির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এ সময় তাদের ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম