আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:20 pm || প্রকাশের তারিখ: May 24, 2025, 12:51 pm
৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো ইউক্রেন-রাশিয়া
২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে।  এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি রয়েছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের।
তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫শ’ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেয়া হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, বিনিময়কৃত  বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের আক্রমণের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক ব্যক্তিরাসহ সামরিক ও বেসারিক নাগরিকরাও আছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম