প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:23 am || প্রকাশের তারিখ: May 28, 2025, 4:11 pm
বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা।বুধবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। তাদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।
সমাবেশ উপলক্ষে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।