আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 2:46 pm || প্রকাশের তারিখ: June 1, 2025, 12:24 pm
সিলেটে টিলাধসে এক পরিবারের চারজন নিহত
সিলেটের গোলাপগঞ্জে ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকাল পৌনে ৭টায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখার সময় অন্যজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন মাটিচাপা পড়া বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০) ও তার স্ত্রী রহিমা বেগম। এ ছাড়া তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) নিহত হয়েছে। তবে রিয়াজ ছাড়া অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

তিনি জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে অভিযান চলছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের লাশ মাটির গভীরে আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম