আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 11:54 pm || প্রকাশের তারিখ: June 1, 2025, 12:35 pm
সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী
 
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি ২১৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। রবিবার হজসম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৮০টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছান ১২ হাজার ৪৭৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ৯১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৮০ হাজার ৭৩ হজযাত্রী। চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ মে মৃত্যুবরণ করেছেন গাজীপুর, মাদারীপুর ও জয়পুরহাটের তিনজন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম