আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:18 am || প্রকাশের তারিখ: June 2, 2025, 4:43 pm
আমরা পুলিশ: মফিজুল ইসলাম,পিপিএম
আমরা পুলিশ,
মফিজুল ইসলাম,পিপিএম

আমরা পুলিশ
দেশের নিম্নবিত্ত ঘরের সন্তান
চাকুরীতে এসেছি মানব সেবায়
নিজেকে নিয়েজিত করতে
পাশাপাশি মা-বাবা, পরিবারের মুখে
দুমুঠো অন্ন যোগাতে,
কখনো কখনো রাত পেরিয়ে
ভোরের সূর্য দেখি
এক পোশাকে, এক জায়গায় দাড়িয়ে
আবার কখনো দিনের আলো মুছে
রাতের আধার গ্রহণ করি হাত বাড়িয়ে।
আমরা সেই পুলিশ
বিরোধী দলের বিক্ষোভ সমাবেশে
শক্তি প্রয়োগ করি
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের আখ্যায়
সরকার পতনে, হয়ে যায় যৌক্তিক
বিরোধী পক্ষের ব্যাখ্যায়।।
আঠারো থেকে উনষাট বছরের
চাকুরীকালে এভাবেই সময়কাটে
পুলিশের জীবন
কখনো আবার জেলের গ্লানি
কিংবা জীবন বিসর্জন।।
রাষ্ট্রীয় হুকুম পালনে ব্রত থেকে
হয়েছি আমরা রাষ্ট্রীয় চাকর
হাকিমের পরিবর্তনে হুকুমের পরিবর্তন
হয়ে যাই বর্বর।।
সরকারী লোক পরিচয় দিতে আজ
করি লজ্জাবোধ
হাতে আইন তুলে নিয়ে করে মব
পুলিশ থাকে নির্বোধ।।
হাকিম নড়িলেও হুকুম নড়িবেনা
এটিই হোক সংস্কার
চাকর কখনো মনিব সাজিবে না
এই চাওয়াটাই সবার।।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম