আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: October 21, 2019, 11:12 am
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আলেয়া আক্তার খাতুন (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।আজ সোমবার (২১ অক্টোবর) সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের প্রতাপপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া আক্তার পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের দাপুনিয়া গ্রামের হক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলেয়া আক্তার রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে জারিয়া গামী চলন্ত ২৭২ নং ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিলার দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্থ ছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। এলাকাবাসী ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম