আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:34 am || প্রকাশের তারিখ: June 24, 2025, 9:46 pm
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিবেদক।। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে (মে ২০২৫) মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর সভাপতিত্বে (মে ২০২৫) মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মে মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সভায় উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান,বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি),জনাব মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),জনাব মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার,কালীগঞ্জ সার্কেল,জনাব লিপি রানী সিনহা,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,জনাব মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার,কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রমুখ ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম