আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: June 30, 2025, 5:58 pm
ব্যাংক হলিডে মঙ্গলবার, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার কার্যক্রম
ব্যাংক হলিডে মঙ্গলবার (১ জুলাই)। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকা বর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে।

ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম