প্রিন্ট এর তারিখ: October 17, 2026, 4:49 pm || প্রকাশের তারিখ: August 28, 2025, 2:00 pm
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানার এক কর্মকর্তা দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ কর্মকর্তা হলেন ওয়ারেস আলী (৪৫)। তিনি নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, পরে ওয়ারেস আলীকে ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, পিস্তলটি নিজেই পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অবস্থা মোটামুটি ভালো।