আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ণ
আশুলিয়া পাড়াগ্রাম মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর দ্বিতীয় খেলায় অনুষ্ঠিত
আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমীন মন্ডলের উদ্যোগে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর আজকের খেলা পাড়াগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । স্বপ্নছোঁয়া এন্টারপ্রাইজ এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত উক্ত ফুটবল টুর্নামেন্ট এর আজকের খেলায় ইয়ারপুর একাদশ বনাম দিয়াবাড়ি একাদশ মুখামুখি হয় । খেলা উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান বিদ্যা।

এসময় খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন খেলার আয়োজক রুহুল আমীন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মাস্টার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াকুব আলী, আশুলিয়ার বলিষ্ঠ বক্তা হিসেবে খ্যাত আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ স্যার, আশুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী মিয়া, সাবেক ইউপি সদস্য নওয়াব হোসেন দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল মাদবর, যুবলীগ নেতা ইয়াকুব মাদবর, মোহাম্মদ আলী, আনিচুর রহমান, মিলন আহমেদ সহ আরো অনেকে।

খেলায় ২/০ গোলে দিয়াবাড়ি একাদশ বিজয় লাভ করে। টুর্নামেন্ট এর পরবর্তী খেলা আগামী মঙ্গলবার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনিষ্ঠত হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম