আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 9:51 pm || প্রকাশের তারিখ: October 13, 2025, 10:16 pm
আশুলিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত;সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক।। দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা”এই শ্লোগান কে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি মোহনা টিভির' লাইজু আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আর'টিভি'র ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় আশুলিয়ার একটি রেস্টুরেন্টে,পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায়, আজ
চ্যানেল আই'র জাকির হাসানের সভাপতিত্বে এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য এন ১৩সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয় নির্বাচন ।

নির্বাচিত হয়েছেন যারা, সিনিয়র সহ-সভাপতি চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি মো: জাকির (হাসান),সহ-সভাপতি বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি শেফালী খাতুন মিতু। যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিদিনের কাগজ এর নিজস্ব প্রতিবেদক মো: জাহাঙ্গীর আলম (রাজু) সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম (মানিক)। কোষাধ্যক্ষ সময়ের আলো প্রত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান জিল্লুর। দপ্তর সম্পাদক দেশ বাংলা প্রত্রিকার আশুলিয়া প্রতিনিধি আবুল হায়াত বাচ্চু,প্রচার সম্পাদক জাগো নিউজের-আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, ক্রিড়াও সাংস্কৃতিক সম্পাদক নয়া দিগন্ত প্রত্রিকার আশুলিয়া প্রতিনিধি তুহিন আহমেদ,কার্য-নির্বাহী সদস্য করতোয়া পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মুঞ্জু মোরশেদ,কার্য-নির্বাহী সদস্য জহিরুল ইসলাম খান লিটন,কার্য-নির্বাহী সদস্য ইনকিলাব পত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাউফুল ইসলাম পরাগ।

এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম