আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 10:18 pm || প্রকাশের তারিখ: October 21, 2019, 12:47 pm
আশুলিয়া সরকারি পশু খাদ্য কারখানা থেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার
আমাদেরবাংলাদেশ ডেস্ক: সাভারের আশুলিয়ায় সরকারি পশু খাদ্য কারখানার ভিতরে একটি লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক কিশোরের (১৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । পুলিশের ধারণা নিহত কিশোর মাদকাসক্ত ছিলো। সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিশমাইল এলাকায় পশুখাদ্যে কারখানার বাউন্ডারির ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে লাল রংয়ের টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) তছলিম উদ্দিন জানান, দুপুরে স্থানীয়দের খবরে পশু খাদ্য কারখানার একটি লিচু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় মৃতদেহের পাশ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। এতে প্রাথমিক ভাবে মনে হচ্ছে সে নেশাগ্রস্থ ছিলো ও এর কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম