আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:20 pm || প্রকাশের তারিখ: October 30, 2025, 12:50 pm
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-শি বৈঠক
আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক। এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফের উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট।

দীর্ঘ ছয় বছর পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের মতো বিষয়গুলোতে।

সেইসাথে এও ধারণা করা হয়েছিল, এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহায়তা চাইতে পারে। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম