আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৪, ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ
যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি’র প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ
নিজস্ব প্রতিবেদক।। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ৯০ যশোর-৬ কেশবপুর আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর নাম ঘোষণা করেন।
জানা যায়,জাতীয় সংসদের-৯০ যশোর-৬ কেশবপুর আসন নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি দুঃসময়ে ভূমিকা রাখায় দল এই সিদ্ধান্ত নেন।  তিনি ৯০ যশোর-৬ কেশবপুর আসনে মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ,উল্লাস করতে দেখা যায়।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন,৯০ যশোর-৬ কেশবপুর আসনে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এবং দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবেন বলে জানান।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম