প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 6:59 am || প্রকাশের তারিখ: November 15, 2025, 4:52 pm
সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির একটি মামলায় আদালতের আদেশ অনুযায়ী (ওয়ারেন্ট) হাতিরঝিল থানা পুলিশ তাকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে নেওয়া হয়েছে।