আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: November 21, 2025, 3:22 pm
সাভারে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ।। সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র পদ-প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ছায়াবীথি এলাকায় খোরশেদ আলমের নিজ বাড়িতে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও  ছাত্রদল নেতা তাজ খান নাঈম এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এসময় খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে। এছাড়া লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম