আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 6:11 pm || প্রকাশের তারিখ: November 26, 2025, 1:50 pm
কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে : সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির উন্নতি হবে। কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এ হুঁশিয়ারি দেন। বিজিবি নির্বাচন সংকটকালীন কীভাবে পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিইসি বলেন, নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে তারা। ভোটগ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম