আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 3:50 am || প্রকাশের তারিখ: October 21, 2019, 7:17 pm
নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের স্বীকার ধর্ষক আটক
ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে গতকাল রবিবার সকাল ১০ টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে।
এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণীতে প্রকাশ, শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে গতকাল রবিবার সকাল ১০ টায় ভিকটিমকে বাড়ীতে একা পেয়ে ধর্ষক মো: সিদ্দিক মিয়া (৬৫) তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ সময় তার মা বাড়ীতে আসার পরে ধর্ষিতা কান্নাকাটি শুরু করিলে তার মা জিজ্ঞাস করে তোমার কি হয়েছে। ধর্ষিতার বড় বোন রুবিনা আক্তার তার মাকে জানায় যে, সিদ্দিক মিয়া ছোট বোনকে জোর পূর্বক ধর্ষণ করিয়াছে। এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী হোসেনের সাথে কথা বললে, তিনি জানান এ ব্যাপারে নিপা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্দিক মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ধর্ষক সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম