আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 11:21 am || প্রকাশের তারিখ: November 28, 2025, 5:33 pm
সন্দ্বীপে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৫০০ পরিবারের জন্য কাঠের সেতু নির্মাণ
সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় ৫০০ পরিবারের দৈনন্দিন চলাচলের সুবিধার্থে ৭০ ফুটের একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সদকায়ে জারিয়া হিসেবে নির্মিত এই সেতুটি নির্মাণে সহযোগিতা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল।

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় এই উদ্যোগ গ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে খালের ওপর স্থায়ী সংযোগ না থাকায় স্থানীয় বাসিন্দারা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। সেতুটি নির্মিত হওয়ায় এখন এলাকাবাসীর যাতায়াতে নতুন স্বস্তি এসেছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের জন্য একটি নির্ভরযোগ্য সেতুর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। কাঠের এই সেতুটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ উপকৃত হবেন।

উদ্যোক্তা রফী উদ্দিন ফয়সাল জানান, মানবিক দায়বদ্ধতা থেকে এবং অসহায় মানুষের চলাচলের কষ্ট দূর করতে তিনি এই উদ্যোগ নেন। পাশাপাশি তিনি দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম