আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 3:50 am || প্রকাশের তারিখ: October 21, 2019, 7:21 pm
বাগেরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
আহসান টিটু (বাগেরহাট)  :  বাগেরহাটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারি পরিচালকের কার্যালয়ে দুদুকের অভিযান, এক দালালের জেল, এক জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসানসহ চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় দালাল মিঠু মিয়াকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক হোসেন তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


একই সময় দুদকের টিম বাগেরহাটে রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারি পরিচালকের অফিসে তল্লাসি  চালায়। খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান সাংবাদিকদের জানান, অফিসে কর্মরত (চুক্তিভিওিক) মো. মজিবর রহমান কতিপয় ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগের সত্যতা পায় এবং অভিযোগকারিদের টাকা ফেরত দেয়। তাকে চাকরি হতে অব্যহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম