প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:04 am || প্রকাশের তারিখ: December 8, 2025, 12:50 pm
অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯৭০ জন আহত হয়েছেন। গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ ও ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে পৌঁছেছে। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনো মজুদ নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।