আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 11:16 am || প্রকাশের তারিখ: December 9, 2025, 3:05 pm
ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
রাজিব হাসান স্টাফ রিপোর্টার ।। ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা শীর্ষক কার্যক্রমের আওতায় যথাযথ মর্যাদার সঙ্গে আজ পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। দিনটি স্মরণে উপজেলা চত্তরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক  কর্মকর্তা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী আজ। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
এখানে অধম্ম নারীরা বক্তব্যে বলেন,আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে?’ নারী-পুরুষের সমতা ও সম-অধিকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার এই তাগিদ দিয়ে মহীয়সী রোকেয়া লড়েছেন নারীর জন্য। আমরা তার সাহসের অগ্রদূত হিসেবে থাকতে চাই।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম