প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 10:28 am || প্রকাশের তারিখ: December 14, 2025, 10:31 am
নিজস্ব প্রতিবেদক।। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ৫৪তম বিজয় উদযাপন করবে পুরো জাতি। বাঙালি জাতির অবিস্মরণীয় দিন,মহান বিজয় দিবস উপলক্ষে আশুলিয়াসহ দেশ ও দেশের মানুষ-কে বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরবাংলাদেশ.কমের উপদেষ্টা ও টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদ রানা
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৫টার সময় বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেন ১৬ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রইল।
আলহাজ্ব মোঃ মাসুদ রানা বলেন,"মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত এই স্বাধীনতা আমাদের প্রেরণার চিরন্তন উৎস। এই দিনে আমি সশ্রদ্ধ চিত্তে সেই সকল বীর সন্তানদের স্মরণ করছি,যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজ পতাকা। তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলহাজ্ব মোঃ মাসুদ রানা'র এর পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এবিডি.কম/রিফাত